বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

চলমান সহিংসতা অবসানের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ ও প্রতিবাদ মিছিল


আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান মানবাধিকার নেতা ও কেন্দ্রীয় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. রানা দাশগুপ্তের নামে মামলা ও বিভিন্ন জেলায় সংখালঘু নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারসহ সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে তদন্ত এবং চলমান সাম্প্রদায়িক সহিংসতা অবসানের দাবীতে সাতক্ষীরায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ সেপ্টেম্বর সকাল ১১টায় জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সমবেশ শেষে প্রতিবাদ মিছিল বের হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।


সাতক্ষীরা জেলার যুব ঐক্য পরিষদের আহবায়ক অমিত কুমার ঘোষ বাপ্পার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিত সাধু, প্রেসিডিয়াম সদস্য গৌর দত্ত, পৌল সাহা, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ শীবপদ গাইন, ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অসিম দাস সোনা, মিলন রায়, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক থিউফিল গাজী, যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শ্রীদাম দে, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তম পাল, সদর যুব ঐক্য পরিষদের আহবায়ক অরবিন্দ কর্মকার, পৌর শাখার আহবায়ক বাধন ঘোষ প্রমুখ। এসময় বক্তারা বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে মন্দির, সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা এখনো চলমান রয়েছে। কিন্তু নিরাপত্তা দেওয়ার কেউ নেই। পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি খাগড়াছড়িতে উপজাতিদের উপর অত্যাচার ও অগ্নি সংযোগ করা হয়েছে। সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। এই সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সরকার পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো দ্রুতবিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা, সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের ব্যবস্থা করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করা, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, দুর্গাপূজায় তিন দিনের ছুটির ব্যাবস্থা করার জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে। এসময় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব সিংহ।


Tag
আরও খবর