বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

শ্যামনগরে যুবদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন

শ্যামনগরে যুবদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা  প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে শুক্রবার(২০ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা যুব দলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু বলেন বিগত ১৭ বছরে হাসিনা সরকারের আমলে কথিত নাশকতা মামলা ১৩টি, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা সহ অন্যান্য মামলায় কয়েকবার কারাবরণ করেছি। আওয়ামীলীগ আমলে শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছি। কয়েকবার গায়েবী মিথ্যা মামলায় কারাবরণ করেছি।

 তিনি বলেন দলের একজন সক্রিয় কর্মী হিসাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশকে মাথায় নিয়ে আমি সহ আমার ইউনিটের নেতাকর্মীদের সাথে নিয়ে শ্যামনগর উপজেলা বিএনপির সমন্বয়ে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সংখ্যালঘু মানুষের উপর ঘটে যাওয়া ঘটনাবলী সমাধানে যখন আমরা নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছি তখনই ৫ আগষ্টের পরবর্তী সময়ে সুযোগ সন্ধানী, অনুপ্রবেশকারী, অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি চক্র আমাকে ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য হীন উদ্দেশ্যে সঙ্গবদ্ধভাবে মাঠে নেমেছে। তিনি বলেন তারা জাতীয়তাবাদী যুব দলকে প্রশ্নবিদ্ধ করতে উপজেলা যুব দলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর ও সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ নাজমুল হককে জড়িয়ে ১৯ সেপ্টেম্বর/২৪ “দৈনিক মানব জমিন” পত্রিকায় একটি মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশন করেছে। তিনি মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন সংবাদে একাধিকবার তার নাম উঠে এসেছে যা উদ্দেশ্যমূলক। তিনি এ অবস্থার প্রেক্ষিতে সঠিক সত্যতা উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর ও সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ নাজমুল হক সহ উপজেলা যুব দলের নেতৃবৃন্দ ও অন্যান্য ইউপি যুব দল নেতৃবৃন্দ।

ছবি- শ্যামনগরে উপজেলা যুব দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন আহবায়ক শফিকুল ইসলাম দুলু।



Tag
আরও খবর