বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

ফেলে দেওয়া প্লাস্টিক জমা দিয়ে গাছের চারা উপহার পেল শিক্ষার্থীরা


ফেলে দেওয়া প্লাস্টিক জমা দিয়ে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা উপহার পেল সাতক্ষীরা পৌরসভার বাজুয়াডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের এসব গাছের চারা উপহার দেওয়া হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী গাছের চারা উপহার পেতে শিশু শিক্ষার্থীরা বাড়ির আশপাশে দূষণ ঘটনো প্লাস্টিকের পট ও পলিথিনসহ অন্যান্য সামগ্রী কুড়িয়ে এনে জমা দেয়।

পরে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন বাজুয়াডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি আসাদ, সহকারী শিক্ষক আছমাতুন্নেছা শিলা, আবদুল্লাহ আল মামুন, গোপাল চন্দ্র আমিন, জাহিদ হাসান, রাফিজা খাতুন ও শশাংক সরকার, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান নীরব, সহসভাপতি মাসুদা জেরিন, অর্থসম্পাদক পরশ মনি, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, প্রচার সম্পাদক রাফিদ রাহি ও তামিম রোহান। এসময় শিক্ষার্থীদের মাঝে রাধাচূড়া, পেয়ারা, কাঞ্চন, জলপাই, বকুল, বেলি, কদবেল, বয়রা, হরিতকি, আমলকীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পৌর কাউন্সিলর মারুফ আহম্মেদ বলেন, ‘দিন দিন বৃক্ষের সংখ্যা কমে যাচ্ছে। ফলে গ্রীষ্মকালে প্রচন্ড দাবদাহ ও বর্ষা মৌসুমে অনাবৃষ্টি দেখা দিচ্ছে। বিপরীতে গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। এছাড়া পরিবেশকে প্লাস্টিক দূষণ থেকেও মুক্ত করতে হবে।


আরও খবর