বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

জেলার সকল প্রতিষ্ঠান দুর্নীতি মুক্ত করতে জিরো টলারেন্স ঘোষণা: নবাগত জেলা প্রশাসক


সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় বিষয়ক মাসিক সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, জেলার সকল প্রতিষ্ঠান দুর্নীতি মুক্ত করতে জিরো টলারেন্স ঘোষণা করা হলো।


আজ থেকে যে সকল অফিসে দুর্নীতির তথ্য পাওয়া যাবে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় বিষয়ক মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, নেটপাটা দিয়ে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টিকারীদের বৃদ্ধি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা দীর্ঘস্থায়ী করতে সাতক্ষীরার সড়ক দিয়ে ২০ টনের বেশি পন্য পরিবহন করা যাবে না। সাতক্ষীরার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। শহরের প্রাণশায়ের খালের দুই পাশ দিয়ে ওয়াকিং ওয়ের জন্য কাজ করা হবে।


জেলা উন্নয়ন সমন্বয় বিষয়ক মাসিক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সরোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ডিডিএলজি মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদী, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ হাশেম আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মেহেদী হাসান প্রমুখ।


এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সরকারি প্রতিষ্ঠানের জায়গাগুলোতে জলবায়ু প্রতিরোধে গাছ লাগানো ও দিবা নৈশ কলেজ মোড় হতে ব্যাংদহা সড়ক পর্যন্ত মরাগাছ অপসারণসহ গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা অনুষ্ঠিত হয়।


আরও খবর