বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরায় শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে দুটি সরকারি স্কুলের শিক্ষকদের মানববন্ধন

সাতক্ষীরায় শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে দুটি সরকারি স্কুলের শিক্ষকদের মানববন্ধন




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

‘প্রকল্প থেকে রাজস্ব খাতে নয়’ এই স্লোগানে শিক্ষা ভবন, ঢাকায় উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সারা দেশের ন্যায় মানববন্ধন করেছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বুধবার ১৮ সেপ্টেম্বর বেলা ১২টায় বিদ্যালয়ের সামনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দীনের সভাপতিত্বে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান, সিনিয়র শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ, মোঃ রবিউল ইসলাম ও ওয়াহিদা ইসলাম প্রমুখ।

অপরদিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মানববন্ধনে খুলনা অঞ্চলের মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচিত প্রচার সম্পাদক সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্যামল কুমার দাশের সভাপতিত্বে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিব্যেন্দু সরকার, কাবিজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ ইয়াহিয়া ইকবাল, আলতাফ হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসারগণ প্রকল্পে নিয়োগ, প্রকল্প শেষে তাদের চাকরী থাকার কথা না, তারা পিএসসি বা সরাসরি নিয়োগপ্রাপ্ত নয়, সরকারি বদান্যতায় তারা রাজস্ব খাতে এসে এখন জেলা শিক্ষা অফিসারের পদে নিয়োগের আবদার করছে। কিন্তু এটা বিধি সম্মত না, অধিদপ্তরে এটা নিয়ে কথা কাটাকাটিতে সরকারি স্কুলের শিক্ষকদের তারা মারধোর করেছে। এর প্রেক্ষিতে আজ আমাদের এই মানববন্ধন। এসময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর