বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

অন্যের মৎস্য ঘেরে গ্যাস ট্যাবলেট দেওয়ার সময় জনতার হাতে হোসেন আলী আটক

অন্যের মৎস্য ঘেরে গ্যাস ট্যাবলেট দেওয়ার সময় জনতার হাতে হোসেন আলী আটক




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামে অন্যের মৎস্য ঘেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দেওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে এক মৎস্য ঘের ব্যবসায়ী।


স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গাবতলা গ্রামের মৃত আব্দুল গফুর গাজীর ছেলে আব্দুল গনি গাজী জানান, গাবতলা মাঠে তার ৬ বিঘা একটি মৎস্য ঘের রয়েছে। বর্তমান বন্যা পরিস্থিতির কারনে সবার মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে।


এ অবস্থায় মঙ্গলবার গভীর রাতে আনুমানিক ৩টার দিকে আমার মৎস্য ঘেরে হোসেন আলীর নেতৃত্বে তার ঘেরের কর্মচারী এরফান হোসেন (২০), গাবতলা গ্রামের সালাম সরদারের পুত্র মোঃ সোহরাফ সরদার (৪৫) এবং গাবতলা গ্রামের নরিম ওরফে নইরী বাজনদারের পুত্র জালাল উদ্দীন (৪০) হোসেন আলীর ঘেরের পাশ্ববর্তী যতগুলো ঘের রয়েছে সেসব ঘেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দেয়।


আমি হাতেনাতে ধরে ফেলায় সবাইকে ডাকাডাকি করলে সবাই আসলে হোসেনকে ধরে নিয়ে স্থানীয় শুকুরের দোকানে যায়।


গাবতলা গ্রামের সামাদ সরদারের পুত্র আফজাল হোসেন জানান, হোসেন আলী সবার ঘেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়েছে। যাতে করে সবার ঘেরের মাছ হোসেন আলীর ঘেরে উঠে যায়।


আলাউদ্দিন সরদারের পুত্র জহুরুল ইসলাম জানান, তাদের ৫ বিঘা একটি ঘের রয়েছে যাতে গ্যাস ট্যাবলেট দিয়েছে হোসেন আলী। এই গ্যাস ট্যাবলেট দেওয়ার ফলে আমার ঘেরের মাছ সব হোসেন আলীর ঘেরে উঠে যাবে।

জাফর মোড়লের পুত্র ইসরাফিল হোসেন (২২) জানান, আমার ৫ বিঘা ঘেরে সর্বস্ব টাকা-পয়সা খরচ করে মৎস্য চাষ করেছি। কিন্তু হোসেন আলীর বিষাক্ত গ্যাস ট্যাবলেট দেওয়ার ফলে আমি সর্বশান্ত হওয়ার পথে।


মৃত ওয়াজেদ মুহুরির পুত্র মোঃ কামরুল ইসলাম জানান, এই হোসেন আলীর নেতৃত্বে ইতিপূর্বে গাবতলা গ্রামের চুরি, বাটপারি সহ নানা রকম অপকর্ম হয়ে থাকে। বছর তিনেক আগে এই হোসেন আলী আমার ঘের বিষ দিয়ে মাছ মেরে দেই।


মৃত আব্দুল গফুর গাজীর পুত্র বিল্লাল গাজী জানান, আমরা দুইভাই ছোটখাটো একটা ঘের করি। বর্তমানে বন্যা পরিস্থিতির কারনে ঘের ডুবে গেছে। মাছ ঘের থেকে বের করে নেওয়ার জন্য এই হোসেন আলী বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়েছে। আমরা নিঃশ্ব হয়ে গেছি। আমি আমার ঘেরের ক্ষতিপূরণ চাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


এছাড়াও এলাকার শত শত সাধারণ জনগন জানান, এ এলাকার সকল অপকর্ম, চুরি, বাটপারি সহ নানা কাজ এই হোসেন আলী করে থাকে। হোসেন আলী সহ অপকর্মের সহযোগিকে আইনের আওতায় এনে সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।


Tag
আরও খবর