বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

আসন্ন দুর্গাপূজায় সৌহার্দ-সম্প্রীতি বজায় রাখতে বিএনপি পাশে থাকবে : হাবিবুল ইসলাম

আসন্ন দুর্গাপূজায় সৌহার্দ-সম্প্রীতি বজায় রাখতে বিএনপি পাশে থাকবে : হাবিবুল ইসলাম




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আসন্ন দুর্গাপূজায় সৌহার্দ-সম্প্রীতির রক্ষা ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে বিএনপি পাশে থাকবে।


উৎসব চলাকালে প্রতিটি পূজামন্ডপে বিএনপি নেতাকর্মীরা নিরাপত্তা বিধানে সহযোগিতা করবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে কলারোয়া পৌরসভা ভবনে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।


এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব উপজেলা বিএনপি নেতাদের প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তা বিধানে ও সার্বিক সহযোগিতা প্রদানে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। তিনি পূজামন্ডপের সুষ্ঠু পরিবেশ ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিতের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ এর সাথেও কথা বলেন।


উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ রায় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পাল বলেন, এবার কলারোয়া উপজেলায় ৩৮ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উদযাপন নেতৃবৃন্দ উৎসবের সময়ে সরকারি সহায়তা বৃদ্ধি করার বিষয়ে মতামত ব্যক্ত করেন। তাঁরা আশা করেন, সৌহার্দ ও শান্তিপূর্ণ পরিবেশে সকলের সহায়তায় শারদীয় দুর্গোৎসব আনন্দমুখরতায় উদযাপিত হবে।


উৎসব-আনন্দের ব্যত্যয় ঘটবে না কোথাও। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, বিএনপি নেতা গোলাম রসুল, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম, যুবদল নেতা প্রভাষক সালাউদ্দিন পারভেজ, রিপন, খালিদ খান, কাজী সিরাজ প্রমুখ।


Tag
আরও খবর