বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরার নিচু এলাকার শতশত একর আমন ধানের ক্ষেত পানিতে ডুবে গেছে


মাত্র দু-তিনদিনের বৃষ্টিপাতে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নিচু এলাকার শতশত একর আমন ধানের ক্ষেত পানিতে ডুবে গেছে। এতে আমন চাষিরা এ মৌসুমে ক্ষতির শিকার হয়েছেন। এছাড়া বৃষ্টির পানিতে অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ায় পানি ঢুকে পড়েছে অনেক সবজি ক্ষেতে। ফলে সবজি চাষিরাও পড়েছেন বিপাকে।

গত শনিবার ও রোববার দু’দিন রাতভর বৃষ্টি হয়। এতে করে পাটকেলঘাটার তৈলকুপি, শাকদহ, চোমরখালী, মিঠাবাড়ী, নগরঘাটা, সরুলিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব বিলের আমন ক্ষেত মৎস্যঘের পানিতে তলিয়ে গেছে।

পাটকেলঘাটার আমতলাডাঙ্গা গ্রামের আমন চাষি আকবার গাজী বলেন, ‘আমার জমির ব্রি-১০ জাতের আমন ধান খেত প্রায় এক হাত পানির নিচে। পানি দ্রুত না নামলে ধান হবে না। একইভাবে অনুরুপ কথা বলেন ধানচাষী হাবিবুর রহমান। তিনি বলেন, আমার উঁচু জমিতে রোপন করা ধান ও একহাত পানির নিচে। এছাড়া আমার বাড়িতেও পানি উঠেছে।

এবিষয়ে উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ পাল জানান, উঁচু জমির আমন ধানের জন্য বৃষ্টির প্রয়োজন ছিল। কিন্তু অতিরিক্ত বৃষ্টি কৃষকদের ভাবিয়ে তুলেছে। বৃষ্টির পানি দ্রুত নামলে ধানের তেমন ক্ষতি হবে না। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, গত দু’দিনের টানা বর্ষণে উপজেলার রোপা আমন এবং মৎস্যঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। এখনই ক্ষতি নিরুপন করা সম্ভব নয়।


আরও খবর