বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

ভাদ্রের বৃষ্টিতে সাতক্ষীরাবাসি ডুবে একাকার


ভাদ্রের বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে সাতক্ষীরাবাসি। যদিও জলাবদ্ধতা সাতক্ষীরাবাসির গা-সওয়া বিষয়। এমনিতেই মৌসুমি বৃষ্টিতে ডুবেছিল সাতক্ষীরার নিম্নাঞ্চল। তাতে ভাদ্রের বৃষ্টিতে যেন জীবন ওষ্ঠাগত। এমন পরিস্থিতিতে কোন সুসংবাদ আসেনি আবহাওয়া অফিস থেকে। আবহাওয়া অফিস বলছে বৃষ্টির ধারা আজ ১৬ সেপ্টেম্বর সোমবার অবধি চলতে পারে। আবহাওয়া অফিসের ভাষ্যমতে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে গত কয়েকদিন ধরে সাতক্ষীরায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যা চলতি বছরে বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড। গত তিনদিন ধরে থেমে থেমে হচ্ছে বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া। এতে তলিয়ে গেছে সাতক্ষীরা শহরের নিচু এলাকা। এ অবস্থায় বাড়ি থেকে কর্মক্ষেত্রের পথে বের হওয়া মানুষ পড়েছেন বেশি বিপাকে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত সাতক্ষীরায় ১৩৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, শহরের ইটাগাছা, কামালনগর, মধুমোল্লারডাঙ্গী, বকচরা, রইচপুর, কুকরালী রাজারবাগ, বদ্দীপুর কলোনি, মধ্য কাটিয়া, বাকাল, সুলতানপুর, মুনজিতপুর, কলেজ মোড়সহ বিভিন্ন এলাকায় গোড়ালি থেকে হাঁটুসমান পানিতে রাস্তা তলিয়ে গেছে।

বিনেরপোতা গোপিনাথপুর এলাকার আল মামুন সম্রাট বলেন, বিনেরপোতা, গোপীনাথপুর, মাগুরা, তালতলা এলাকার নিম্নাঞ্চল ডুবে গেছে। অনেকের বাড়িঘরে পানি উঠে গেছে। অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এলাকার কবরস্থান পর্যন্ত পানির নিচে ডুবে রয়েছে। রাস্তাও পানির নিচে ডুবে রয়েছে। যাতায়াতে ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ। ফসলের মাঠ ও পুকুর পানিতে একাকার।

সাতক্ষীরা কাটিয়া এলাকার বাসিন্দা আকরাম হোসেন জানান, বৃষ্টির কারণে নিচু সড়কগুলো ডুবে গেছে। নালাগুলো বন্ধ হওয়ায় পানি নিষ্কাশন হয়নি। বৃষ্টির পানি নালা উপচে সড়কে উঠে গেছে। ব্যক্তিগত কাজে বাইরে বের হওয়ার কথা থাকলেও সম্ভব হয়নি।

কাটিয়া মাঠপাড়া মাদরাসার শিক্ষক মিজানুর রহমান বলেন, জলাবদ্ধতার কারণে মানুষ দিন দিন দুর্ভোগের শিকার হচ্ছে। মসজিদে নামাজ হচ্ছে না ঠিকমতো, মাদরাসায় আড়াই মাস ধরে ছাত্ররা আসা-যাওয়া করতে পারছে না। পড়াশোনা বন্ধ। পরীক্ষার পর থেকে আর ক্লাস হয়নি। একটাই কারণ, ঘেরের বেড়িবাঁধ দিয়ে আটকানো পানি। অন্য কোথাও এত ভয়ংকর পরিস্থিতি নেই।

পৌরসভার ১নং ওয়ার্ড কাটিয়া মাঠপাড়া এলাকার ফাতেমা খাতুন বলেন, বাচ্চাদের নিয়ে এই পানিতে কষ্ট হচ্ছে। বাজার করতে পারছি না, এছাড়া চুলায়ও পানি। এই পানি প্রায় ছয়-সাত মাস থাকবেই।

সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী নাছির উদ্দিন বলেন, আমরা বারবারই মানববন্ধন করেছি পানির জন্য কিন্তু এর কোনো ফল পাচ্ছি না। কয়েক দিন আগে কিছু পানি কমেছিল তবে বৃষ্টির কারণে আবার সব ডুবে গেছে। ড্রেন যখন করেছিল তখন বলা হয়েছিল পানি সব খালে গিয়ে পড়বে। কিন্তু শহরের পানি সব আমাদের এদিকে আসে। বাড়ি থেকে বের হতে পারছি না, পানিতে ডুবে যাচ্ছি। রান্নাবান্নাও হচ্ছে না, চুলায় পানি।

তিনি আরও বলেন, খাওয়া-দাওয়ায় খুব সমস্যা হচ্ছে। চিড়া-মুড়ি খেয়ে থাকতে হচ্ছে। কেউ যদি অসুস্থ হয়ে যায় তাদের আনাও খুব ক্রিটিক্যাল ব্যাপার। কাঁধে করে আনতে হচ্ছে। যদি কোনো ডেলিভারির রোগী থাকে তাহলে আসতে আসতে ডেলিভারি হয়ে যাবে এমন অবস্থা। শুক্রবার মসজিদে নামাজ হয়েছে তারপর আর নামাজ পড়তে পারিনি। এখন ওই উপরে ছোট জায়গায় পড়তে হচ্ছে।

গদাই বিল এলাকার আনছার আলী বলেন, দুর্ভোগের কথা কি আর বলব? পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। চুলকানি তো এখনই শুরু হয়ে গেছে। বাড়ি ভেতরে নোংরা পানি।

সাতক্ষীরা নাগরিক কমিটির যুগ্ম সচিব আলী নূর খান বাবুল বলেন, সাতক্ষীরা শহর ও তার আশেপাশের প্রায় প্রায় অর্ধেক এলাকা পানিতে নিমজ্জিত। বিশেষ করে কামালনগর, পুরাতন সাতক্ষীরা, বদ্দিপুর কলোনি, ঘুড্ডিরডাঙি, রসুলপুর, পলাশপোল, কুখরালিসহ শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এমনিতেই মাসের পর মাস এসব এলাকা পানিতে ডুবে ছিল। তারপর ভাদ্র মাসের বৃষ্টি এসব এলাকার মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। নি¤œ আয়ের শ্রমজীবী মানুষ পড়েছে চরম বিপাকে। রোজগার করতে না পারায় অনেকের চুলো পর্যন্ত জ্বলছে না।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত সাতক্ষীরায় ১৩৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরে এ জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাত। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বৃষ্টিপাত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, টানা বৃষ্টিপাতের কারণে যেসব এলাকায় জোয়ার-ভাটার ব্যবস্থা নেই সেসব এলাকায় দুই ফুট পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কোনো বাঁধ বৃষ্টিপাতের কারণে ঝুঁকিপূর্ণ নেই। বৃষ্টিপাতের কারণে কোনো বাঁধে সমস্যা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছে পানি উন্নয়ন বোর্ড।


Tag
আরও খবর