বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরা সদর গোবরদাড়ী দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সাতক্ষীরা সদর গোবরদাড়ী দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ দিন ধরে গোবরদাড়ী দাখিল মাদ্রাসার সুপার ছিদ্দিকুর রহমান কতৃক নিয়োগ বানিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে এলাকাবাসী  ফুঁসে উঠেছে বলে খবর পাওয়া গেছে।   বর্তমান সরকারের সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দূর্নীতিবাজ প্রতিষ্ঠান প্রধানরা পদত্যাগ করছেন বা পদত্যাগে বাধ্য হচ্ছেন। কিন্তু সাতক্ষীরা সদর গোবরদাড়ী দাখিল মাদ্রাসার সুপার সিদ্দিকুর রহমান বিভিন্ন অনিয়ম ও নিয়োগ বানিজ্য করে এখনো বহাল তবিয়তে আছেন।


বিশ্বস্থ সূত্রে জানা গেছে  ২০২৪ সালের ১ম দিকে অফিস সহকারী নিয়োগে মোনায়েম নামের একজনের কাছ থেকে এককালীন নগদ ১৮ লক্ষ টাকা এবং পরবর্তীতে বিভিন্ন খাতে খরচ দেখিয়ে আরো ২ লক্ষ টাকা সহ মোট ২০ লক্ষ (বিশ লক্ষ)  টাকা নিয়ে দূর্নীতি ও স্বজন প্রীতির মাধ্যমে আত্মসাৎ করে। যার ১টা টাকাও মাদ্রাসা ফান্ডে  জমা হয়নি। উল্লেখ্য,উক্ত নিয়োগ পরীক্ষায়  ৭ জন প্রতিযোগী পরিক্ষার্থীর মধ্যে নিয়োগকৃত মোনায়েম ৭ নম্বর পজিশনে থাকা স্বর্তেও টাকার বিনিময়ে সংশ্লিষ্টদের ম্যানেজ করে তাকে নিয়োগ দেন সুপার ছিদ্দিকুর রহমান ছিদ্দিক।


তাছাড়া  ২০২২ সালে নাজমা খাতুনকে আয়া নিয়োগে ১০ (দশ) লক্ষ টাকা এবং বিভিন্ন খরচ দেখিয়ে আরো ২ লক্ষ টাকা সহ মোট ১২ লক্ষ টাকা তিনি হাতিয়ে নেন। যার ১টা টাকাও মাদ্রাসা ফান্ডে জমা হয়নি। সুপার ছিদ্দিকুর রহমান আওয়ামি লীগের একজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থাকায় সবকিছু জানা স্বত্বেও চাকুরী হারানোর ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খোলা বা টু শব্দ করার সাহস পাননি। সুপারের খুব কাছের লোক হওয়ায় সবুজ নামের এক শিক্ষক প্রায় দেড় বছর যাবত ছুটি না নিয়েই ছুটি কাটাচ্ছেন। কারন ওই শিক্ষক বিভিন্ন লোকের কাছ থেকে


সুপারের সহযোগিতায় চাকুরী দেওয়ার নাম করে ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেন।বর্তমানে তিনি পাওনা দারের ভয়ে মাদ্রাসায় আসেন না কিন্তু নিয়মিত বেতন ভাতা উত্তোলন করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।তা ছাড়া তিনি  বিভিন্ন এনজিও থেকেও লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। এছাড়া শিক্ষকদের সরকারি টিউশন ফি শিক্ষকদের দেওয়া হয় না বলে একাধিক শিক্ষক জানিয়েছেন। তাছাড়া মাদ্রাসার আমবাগান বিক্রির টাকা, জমির লীজের টাকাসহ বিভিন্ন খাত থেকে আয়ের টাকা কারোর হিসাব না দিয়ে আত্মসাৎ করেন। শিক্ষকদের মধ্যে স্বজন প্রীতি এতটাই যে কেউ তার শ্যালক, শ্বশুর, বেয়াই এবং প্রতিবেশি হওয়ায় তিনি মাদ্রাসায় রামরাজত্ব কায়েম করে বহাল তবিয়তে রয়েছে। কট্টরপন্থী আওয়ামীলীগের লোক হওয়ায় দীর্ঘদিন ধরে কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস না পেলেও বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ম্যানেজিং কমিটির একাধিক সদস্য ও এলাকাবাসীর সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এব্যাপারে মুঠোফোনে সুপার ছিদ্দিকুর রহমানের নিকট জানতে চাইলে তিনি জানান সবকিছু তো আপনারা জেনে গেছেন তাই আমি এব্যাপারে কোনো মন্তব্য করবো না। সচেতন এলাকাবাসী অবিলম্বে সরেজমিনে তদন্ত পূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


Tag
আরও খবর