বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

শ্যামনগরে খেলার মাঠ রক্ষায় মানববন্ধন

 রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রমজাননগর ইউপির টেংরাখালী জামে মসজিদ, টেংরাখালী বায়তুন নাজাত হাফিজিয়া কাওমী মাদ্রাসার জায়গা উদ্ধার ও টেংরাখালী যুবকল্যাণ এসোসিয়েশনের খেলার মাঠ রক্ষায় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৩ সেপ্টেম্বর(শুক্রবার) বিকাল ৪টায় টেংরাখালী গ্রামের সর্বস্তরের জনগনের আয়োজনে  স্লুইসগেট সংলগ্ন খেলার মাঠের ধারে কয়েক হাজার জনগণ স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল মামুনের যৌথ নেতৃত্বে মানববন্ধনে বক্তরা বলেন, মাদার নদীর চর ভরাটের খাস জায়গায় টেংরাখালী ফুটবল মাঠ। মাঠটি ক্ষতিগ্রস্ত হওয়ায় চিত্তবিনোদন থেকে বঞ্চিত হচ্ছে এলাকার যুব সমাজ। মাঠটি সংস্কার প্রয়োজন।  স্থানীয় যুব সমাজ সহ সর্বস্তরের জনগন মাঠটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করলে  ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৯ সেপ্টেম্বর-২৪ তারিখে ১৭২৮/২৪ নং পিটিশন মামলা রুজু করেন।  রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে এই হয়রানী মূলক মামলা করা হয়েছে।

সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টেংরাখালী জামে মসজিদ, টেংরাখালী বায়তুন নাজাত হাফিজিয়া কওমী মাদ্রাসার জায়গা ও টেংরাখালী যুবকল্যাণ এসোসিয়েশনের মাঠের জায়গা অবৈধভাবে দীর্ঘ দিন জবর দখল করে মৎস্য চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করেন।
 
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, আবুহেনা মোস্তফা কামাল, মোখলেছুর রহমান মিলন, ইস্রাফিল হোসেন, আঃ মান্নান গাজী, আঃ রাজ্জাক, নুরুজ্জামান, মনিরুজ্জামান, আঃ মান্নান ,ডাঃ রুহুল আমিন প্রমূখ।

মানববন্ধনে টেংরাখালী যুব কল্যাণ এসোসিয়েশনের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের সরকারি খাস জায়গায় অবস্থিত খেলার মাঠটি বহাল রাখতে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা উদ্ধার করতে জোর দাবী জানানো হয়েছে। আওয়ামীলীগ সভাপতি আব্দুল বারী মেম্বরের দায়ের কৃত সকল মিথ্যা মামলার দায় থেকে অব্যাহতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়েছে।

Tag
আরও খবর