বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরায় ১১টি স্বর্ণের বারসহ জাকির হোসেন আটক

সাতক্ষীরায় ১১টি স্বর্ণের বারসহ জাকির হোসেন আটক



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরার ভোমরায় বিজিবির অভিযানে এক কোটি ষাট লক্ষ সত্তর হাজার পাঁচশত আঠাশ টাকা মূল্যের ১১টি স্বর্ণের বার আটক হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। এসময় সোনা পাচারের অভিযোগে মোঃ জাকির হোসেন (৩১) নামের একজনকে আটক করেছে বিজিবি। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের মোঃ আরিজুল মোল্লার ছেলে।


বিজিবি জানায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক (বিএ-৬৩৮০) লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল ০ ১ জন আসামীসহ ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার আটক করে।


বিজিবি আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২/৩-এস ৭ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে—এমন সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের ভোমরা বিওপির হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান নেয়। এ সময় আভিযানিকদল উক্ত স্থান হতে বাংলাদেশী নাগরিক মোঃ জাকির হোসেন (৩১) কে আটক করে। পরবর্তীতে আটক জাকির হোসেনের দেহ তল্লাশী করে তাঁর কোমরে গামছা দ্বারা পেঁচানো অবস্থায় ১১টি স্বর্ণের বার উদ্ধার করে।


উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম যার মূল্য এক কোটি ষাট লক্ষ সত্তর হাজার পাঁচশত আঠাশ টাকা। স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় বিজিবি।


এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক (বিএ-৬৩৮০) লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক।


Tag
আরও খবর