জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সাতক্ষীরার টকেলঘাটায় ২ হাজার ৫শ ৬০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রাম থেকে দুই হাজার ৫৬০ পিচ ভারতীয় আমদানী নিষিদ্ধ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা সোমবার(৮ আগস্ট) রাতে পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম আসাদুল মোল্লা (৪০)। সে কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের কুমারনল গ্রামের মৃত আনিস উদ্দীন মোল্লার ছেলে।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতেয়াক আহমেদ জানান, পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উক্ত মাদক ব্যবসায়ীকে দুই হাজার ৫৬০ পিচ ভারতীয় আমদানী নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আসাদুল মোল্লা পাটকেলঘাটা থানার একটি মাদক মামলার পলাতক আসামী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর