জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় যৌথ অভিযানে ১ জন মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

সাতক্ষীরায় যৌথ অভিযানে ১ জন মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্র গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৯ মার্চ ২০২৪ ইং তারিখ আনুমানিক ১০ ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং র‌্যাব-১, সিপিসি সদর এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর মহানগর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে চৌকস আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে আসামী- মোঃ নাসির উদ্দিন (৫০), পিং- মোঃ এমদাদ হোসেন, সাং- শ্রীরামপুর, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরা’কে গ্রেফতার করে। গ্রেফতার সময় তার হেফাজত হতে ১ টি পুরাতন বাটন মোবাইল, ২ টি সিমকার্ড, নগদ ৯০০ (নয়শত) টাকা উদ্ধার করা হয়। মামলা নং- ০৯/১০, বিভাগীয় বিশেষ জজ আদালত বরিশাল, কোতয়ালী থানার মামলা নং- ৭৮, তারিখঃ ২৫/০৫/২০১০ ইং, জি আর- ৪২৭/১০, ধারা মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯৯০ এর ১৯ (১) টেবিল ৩ (খ)। সাজা- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। পরবর্তীতে উক্ত গ্রেফতারকৃত আসামী ও আলামত সমূহ সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।
Tag
আরও খবর