বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুণ, ব্যবসায়ীরা বলছে পেঁয়াজ নাই

সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুণ, ব্যবসায়ীরা বলছে পেঁয়াজ নাই


 


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:   

ভারত সরকার কর্তৃক পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার ২৪ ঘণ্টা পার না হতেই সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুনেরও বেশি হয়েছে। হঠাৎ করে সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার শনিবার বিকাল থেকে পেঁয়াজ উধাও। এনিয়ে ব্যাপক ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।


সাতক্ষীরা সুলতানপুর বাজারে শুক্রবার ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০/৮০ টাকা। রপ্তানী বন্ধ ঘোষণার পর রাত পার না হতেই শনিবার পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকা  থেকে ১৮০ টাকা। অনুরুপ দেশি পেঁয়াজ গতকাল বিক্রি হয়েছিল  ৯৪ থেকে ১০০ টাকায়। আর আজ শনিবার বিক্রি হচ্ছে ১৮০ টাকা। অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা।


সাতক্ষীরা পৌরসভার কাটিয়া এলাকার বাসিন্দা আনিসুর রহমান জানান, পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে, এমন খবর পেয়ে শুক্রবার রাতেই বড়বাজারে এসেছিলাম। ৮০ টাকার পেঁয়াজ কিনেছিলাম ১০০ টাকায়। অথচ রাত পার না হতেই শনিবার বড়বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১ ৮০ টাকায়।


ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি নওশাদ দেলওয়ার রাজু জানান, বাজারে পেঁয়াজের ঘাটতি নেই। একধরণের অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে দাম বাড়াচ্ছে। প্রশাসনের কাছে আহবান করি,দ্রুত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। 


রপ্তানি বন্ধের ঘোষণায় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে জানিয়ে তিনি বলেন, অনেকের এলসি খোলা থাকলেও পণ্য বুকিং না হওয়ায় তারা ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ হবে। সরকারের উচিৎ,ভারত সরকারের সাথে কথা বলে জলদি পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা। 

Tag
আরও খবর