বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

সাতক্ষীরা- ৪ আসনে মনোনয়ন বঞ্চিত জাপা নেত্রীর আওয়ামী লীগ প্রার্থীর বাড়িতে গিয়ে ফুল দিয়ে বরণ

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-12-2023 03:58:10 pm


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বহুল আলোচিত জাতীয় পার্টির কেন্দ্রীয় নেত্রী সাফিয়াকে দলীয় লাঙ্গল প্রতীকের মনোনয়ন না দেওয়ায় আওয়ামী লীগের নৌকার প্রার্থী এস, এম আতাউল হক দোলনের বাড়িতে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো নিয়ে উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্য আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। জাপানেত্রী চেয়ারম্যান সাফিয়া পারভিন কে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।


মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে শ্যামনগর-কালিগঞ্জ( আংশিক) সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী মনোনীত প্রার্থী আতাউল হক দোলনের বাড়িতে যেয়ে শুভেচ্ছা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শ্যামনগর-কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কর্মীদের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে শ্যামনগর -কালিগঞ্জ(আংশিক) সাতক্ষীরা-৪ আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান ও জাপা নেতা মাহবুবুর রহমান। নিজ দলীয় মনোনীত প্রার্থীর প্রচারণা বাদ দিয়ে কেন্দ্রীয় নেত্রীর এমন কাণ্ডে অবাক! নেতা কর্মীরা।


জানা যায় শ্যামনগর-কালিগঞ্জ(আংশিক) সংসদীয় আসন থেকে লাঙ্গলের মনোনয়ন পাওয়ার আশায় ৩ জাপা নেতা জোর প্রচেষ্টা চালায়। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা আব্দুস সাত্তার মোড়ল, সাফিয়া পারভিন এবং কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান। পার্টির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মাহবুবুর রহমানকে প্রার্থী ঘোষণা করলে সাফিয়া পারভীনের ক্ষোবের সৃষ্টি হয়। এবং আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছেন বলে জাতীয় পার্টির একাধিক নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান। 


জাতীয় পার্টির লাঙল প্রতীক মনোনয়ন পাওয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি জানান কালিগঞ্জ- শ্যামনগর জাতীয় পার্টির দুর্গ হিসাবে খ্যাত এর আগেও জাতীয় পার্টি থেকে শাহাদাত হোসেন এমপি হয়েছে। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সাবেক হুইপ এইচ,এম গোলাম রেজা জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হয়। তখন আমি কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি। এবার জাতীয় পার্টি থেকে আমরা ৩ জন এই আসন থেকে মনোনয়ন চেয়েছিলাম দল যাকে ভালো মনে করেছে তাকে দিয়েছে। আমাকে না দিলেও আমি দলের জন্য কাজ করতাম। কিন্তু না পাওয়ায় অন্য দলের সঙ্গে হাত মিলাতে হবে! এটা কোন দলের বা দলীয় কর্মীর আদর্শ হতে পারেনা। বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে জানানো হবে তারাই সিদ্ধান্ত নেবেন।

সাদ/দেশচিত্র

আরও খবর