শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু

সুন্দরবনে জালে ধরা পড়ল ২৭টি মেদ মাছ

সুন্দরবনে জালে ধরা পড়ল ২৭টি মেদ মাছ



মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের জেলে বাবলু কয়াল এর জাল থেকে পাওয়া গেল ২৭টি মেদ মাছ।  যা বিক্রি হলো লাখ টাকায়। এতে বেজায় খুশি বাবলু কয়াল।

বৃহস্পতিবার ২৩শে নভেম্বর সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পাইকারি এক ক্রেতা ৬০০ টাকা কেজি দরে মাছগুলো এক লাখ টাকায় কিনে নেন।

জানা গেছে, বাবলু কয়াল বন বিভাগের অনুমতি নিয়ে কয়েকদিন আগে মাছ ধরতে সুন্দরবনে যান। বুধবার রাতে সুন্দরবনের মাহমুদা নদীতে জাল ফেলেন তিনি। সেই জালেই একসঙ্গে ২৭টি মেদ মাছ ধরা পড়ে। যার ওজন ১৭০ কেজি। মাছগুলো বৃহস্পতিবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে আনা হলে ৬০০ টাকা কেজি দরে কিনে নেন এক পাইকারি ক্রেতা।

স্থানীয় মাছ ব্যবসায়ী মোঃ শরিফ হোসেন বলেন, খানিকটা রিঠা মাছের আকৃতির মেদ মাছ খেতে অত্যন্ত সুস্বাদু। এ মাছ নদীতে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। সচরাচর জালে মাছ ধরা পড়ে না। তবে মাঝে মাঝে ভাগ্যবান জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে মেদ মাছ। গত বছর এক জেলে একসঙ্গে প্রায় ৩০০টি মেদ মাছ পেয়েছিলেন।


Tag
আরও খবর