শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরা সদর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে স্পেশাল বরাদ্ধকৃত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার/প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


আজ মঙ্গলবার ১৪ই নভেম্বর দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন ও চেক বিতরণ করেন সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।


সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এসএম শওকত হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু।


তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মোঃ মফিজুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন ঢালী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ এহসান হাবীব অয়ন, সাংবাদিক এসএম রেজাউল ইসলাম, ছাত্রলীগ নেতা কাজী সাদিকুজ্জামান দীপ প্রমুখ।


সাতক্ষীরা সদর উপজেলার ১৬০টি পরিবার ও ৪০টি প্রতিষ্ঠানের মাঝে মোট ২০০ বান ঢেউটিন এবং বান প্রতি ৩ হাজার টাকা করে সর্বমোট ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির ঐকান্তিক প্রচেষ্টায় স্পেশাল বরাদ্ধপ্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার/প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক।


Tag
আরও খবর