শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু

শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে তাই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন আছে

সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেছেন- শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে তাই সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন আছে। তার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে সুপরিচিত হয়েছি। জাতীয় সংসদ নির্বাচন আসন্ন তাই স্বাধীনতা বিরোধী অপশক্তি আবারো আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে বাস পুড়িয়ে বাংলার আকাশ দূষিত করে বাতাসে লাশের গন্ধ ছড়িয়ে দিয়েছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডকে বেছে নিয়েছে। 

মঙ্গলবার দুপুরে আশাশুনির শোভনালী ইউনিয়নের কামালকাটি (শালখালি) রাধেশ্যাম মন্দির ও নামহট্ট মন্দিরে অন্নকুট মহোৎসব উপলক্ষে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
ধর্মীয় নেতা নরেন্দ্র নাথের সভাপতিত্বে তিনি আরও বলেন শুধু শোভনালী ইউনিয়নে অবস্থিত এই মন্দিরের জন্য 
আপনাদের ধর্মীয় অনুভূতিকে সন্মান প্রদর্শন করে ইস্কন মন্দিরের নাট মন্দির নির্মাণে ১০ লক্ষ টাকা প্রদান করেছি। পূর্ণার্থীদের জন্য আধুনিক শৌচালয় নির্মাণ করতে ২০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সুপেয় পানির জন্য গভীর নলকূপ, বিদ্যুতায়ন, স্ট্রীট লাইট সহ সর্বপ্রকার সহযোগিতা করে চলেছি। মন্দির সংলগ্ন শোভনালী ইউনিয়ন পরিষদ থেকে বসুখালী বাজার পর্যন্ত ৫.৩ কি.মি. রাস্তা কার্পেটিং ও পূর্ব কামালকাটি থেকে পশ্চিম কামালকাটিগামী রাস্তা কার্পেটিং, শালখালি ইউনিয়ন পরিষদ থেকে কালিবাড়ী দীঘির পাড় পর্যন্ত ১০ কি.মি. রাস্তা কার্পেটিং এর কাজ চলমান রয়েছে। শালখালি বাজার থেকে বাকড়া বাজার পর্যন্ত আড়াই কি.মি. আরসিসি ঢালাই রাস্তার কাজ চলছে। এছাড়া বসুখালী বাজার ব্রীজ এবং শালখালি বাজার ব্রীজের কাজ চলমান রয়েছে। তাছাড়া সাপমারা খাল খনন করে এলাকার জলাবদ্ধতা নিরসনে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ নির্মাণে 
একটা ইউনিয়নের উন্নয়নের চিত্র বলে শেষ করা যাবে না তাই উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন।
মনীন্দ্র নাথের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত রফিকুল ইসলাম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, যুবলীগ নেতা তরিকুল ইসলাম তুষার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গোপাল কুমার মণ্ডল প্রমুখ। 
এর আগে তিনি ইস্কন মন্দিরের নাট মন্দিরের নতুন ভবন উদ্বোধন ও আধুনিক শৌচালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।###
Tag
আরও খবর