শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরা থানা পুলিশের অভিযানে আশাশুনির বিএনপির সভাপতিসহ ৪৫জন গ্রেফতার

সাতক্ষীরা থানা পুলিশের অভিযানে আশাশুনির বিএনপির সভাপতিসহ ৪৫জন গ্রেফতার




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, ৪ঠা নভেম্বর শনিবার বেলা ১২টা পর্যন্ত সাতক্ষীরা জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিএনপি জামায়াতের ১২ জন নেতা কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

সাতক্ষীরায় পুলিশের পৃথক অভিযানে আশাশুনি উপজেলার বিএনপির সভাপতি হেদায়তুল ইসলামসহ বিএনপি জামায়াতের আরো ১২ জন নেতা কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ১১ জন বিএনপির এবং একজন জামায়াতের সক্রিয় সমর্থক রয়েছেন। একই সময়ে পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামীসহ গ্রেফতার করা হয়েছে ৩৩ জনকে।

গ্রেফতারকৃতরা হলেন, আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি আশাশুনি পশ্চিমপাড়ার মৃত জামাল উদ্দীন সরদারের ছেলে হেদায়েতুল ইসলাম (৬৭)। তাকে আশাশুনি থানার মামলা নং-১২, তাং-১৯/১০/২৩খ্রিঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৫/৬ ধারার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আশাশুনিতে আরো গ্রেফতার করা হয়েছে উপজেলার কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বাহাদুরপুর গ্রামের মৃত সিয়ামুউদ্দিন সরদারের ছেলে মোঃ আমজাদ হোসেন (৫৫)কে। তাকে আশাশুনি থানার মামলা নং-০২, তাং-০২/১১/২৩খ্রিঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সাতক্ষীরা কলারোয়ায় গ্রেফতার হয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক গদখালী গ্রামের মোঃ মফিজুল ইসলামের ছেলে মোঃ কামরুজ্জামান রাজন (৩১)। তাকে কলারোয়া থানার মামলা নং-২৩, তাং-২৭/১০/২০২৩ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-উ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৪/৫/৬ গ্রেফতার করা হয়েছে। কলারোয়ায় আরো গ্রেফতার হয়েছেন জালালাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহব্বায়ক জালালাবাদ গ্রামের নুরুজ্জামানের ছেলে মোঃ আসাদুজ্জামান উজ্জল(৪০) কে। তাকে কলারোয়া থানার মামলা নং-২৮, তাং-২৮/০৫/২৩খ্রিঃ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের ৪/৫/৬ গ্রেফতার করা হয়েছে।

সাতক্ষীরা শ্যামনগর থানায় গ্রেফতার হয়েছেন আটুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি দক্ষিণ পশ্চিম আটুলিয়ার মোঃ আবু বক্কর গাজীর ছেলে মোঃ আব্দুর রউফ (৩৩)। তাকে শ্যামনগর থানার মামলা নং-৩, তারিখ-০২/১১/২০২৩, ধারা-১৯৭৪ সালের বিশেস ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ মামলায় গ্রেফতার করা হয়েছে।

সাতক্ষীরা সদরে গ্রেফতার করা হয়েছে বিএনপির সক্রিয় সদস্য চুপড়িয়া দক্ষিণপাড়ার মৃত সামছুর আলীর ছেলে মোঃ লুৎফর রহমান (৬৮)। তাকে সাতক্ষীরা সদর থানার মামলা নং-১৭, তারিখ-১০/১০/২৩, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি; তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৪/৫/৬ মামলায় গ্রেফতার করা হয়েছে।

এছাড়া সাতক্ষীরা কালিগঞ্জ থানার মামলা নং-০২, তারিখ-০২/১১/২০২৩ খ্রিঃ, ধারা-১৯৭৪ বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারার মামলায় গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। তারা হলেন তারালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জাফরপুর গ্রামের বারী সরদারের ছেলে মামুন সরদার (২৮), কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শামালী সরদারের ছেলে শহিদুল ইসলাম শহিদ(৫০), বিএনপির সক্রিয় সদস্য ইন্দ্রনগর গ্রামের শারাকাত আলী শেখের ছেলে মোঃ আমিরুল ইসলাম (৩৬), দুদলি গ্রামের মৃত রমজান আলীর ছেলে বিএনপির সক্রিয় সদস্য সৈয়দ হেমায়েত আলী (৩৯), জাফরপুর গ্রামের বিএনপির সক্রিয় সদস্য মকবুলের ছেলে ফিরোজ (৪৫) এবং জামায়াতের সক্রিয় সদস্য রামনগর গ্রামের মৃত ইউনুছ সরদারের ছেলে মোঃ গোলাম রসুল(৪২)।

এদিকে সাতক্ষীরা জেলার ৮টি থানা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘন্টায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।




Tag
আরও খবর