আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু


রাজশাহীর বাঘায় নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । 

সোমবার (৩১ আগস্ট )সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা চারঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রহমান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহফুজা শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম শফি, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা প্রমুখ।

বক্তরা বলেন, নজরুল শুধু কবিই ছিলেন না, তিনি ছিলেন বিদ্রোহের আগুন, প্রেমের কবিতা আর সাম্যের বানী। তিনি শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করা। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যেতে তিনি বলেছিলেন মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে ৫৭ রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের নাম উল্লেখ থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। 

পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়, মীরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলামের রচিত গান, আবৃত্তি ও কবিতা পাঠ করে। 

নজরুলের বিদ্রোহী চেতনা ও সাম্যের বাণীকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই প্রতিযোগিতার আয়োজন বলে জানান আয়োজকরা।##



Tag
আরও খবর