জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত

রাজশাহীর বাঘা উপজেলার বারখাদিয়া বাজার থেকে নিশ্চিন্তপুর-আমোদপুর সড়কের বেহাল দশার কারণে ভ্যান উল্টে এক ভ্যান চালক নিহত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আশ্বাব আলী(৫০)। তিনি বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিন্তপুর মধ্যপাড়ার বাসিন্দা। তার পিতার নাম ইনছার আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, বারখাদিয়া বাজার থেকে নিশ্চিন্তপুর-আমোদপুর সড়কের প্রবেশমুখে একটি উঁচু ব্রিজ রয়েছে। ব্রিজের দুই পাশের রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

 শনিবার দুপুরে আমোদপুর গ্ৰামের  কুদ্দুস  নামের একজনের আম বোঝাই ভ্যান গাড়ি ব্রিজে উঠার সময় পেছন থেকে ঠেলে দিতে যান আশ্বাব আলী। এসময় ভ্যানটি উল্টে গিয়ে আম ভর্তি কার্টুনসহ তার বুকের উপর পড়ে। স্থানীয়রা কার্টুন ও ভ্যান সরিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে খবর পেয়ে বাঘা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।  

স্থানীয়রা জানান, এই সড়কটি বাঘা ও চারঘাটের কৃষকদের আম পরিবহনের প্রধান রুট। কিন্তু ব্রিজের দুই পাশের ভাঙা অংশের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। কৃষক ও যানবাহন চালকরা চরম ভোগান্তিতে আছেন।

দুর্ঘটনার পর এলাকাবাসী বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা ও ব্রিজের প্রবেশমুখ মেরামতের দাবি জানিয়েছেন।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন,  পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করায় অপমৃত্যু মামলা দায়ের করে নিহতদের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। ##


Tag
আরও খবর