জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত


রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম এর মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 
 মঙ্গলবার (১৬ জুন-২৬) বেলা ৩ টার সময় বাঘা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,উপজেলার সিমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) ঠেকাতে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিবাহ, মাদক ও গুজব প্রতিরোধে সতর্ক থাকা-সহ উপজেলার সার্বিক উন্নয়ন ও চলমান সমস্যাগুলো সমাধানে সকলের সহযোগিতা প্রয়োজন বলে জানান তিঁনি।  তিঁনি আরও বলেন, সকলের সহযোগিতা-পরামর্শ নিয়ে সমস্যা সমাধান, দূরীকরণ ও উন্নয়ন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমান জেলা ও উপজেলা প্রশাসন। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার। এসময়
সভায় বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, দলীয় নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী, সুধীবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 
Tag
আরও খবর