জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মোমবাতির আলোয় পরীক্ষা, গলাচিপায় শিক্ষার্থীদের দুর্ভোগ

পটুয়াখালীর গলাচিপায় বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের। বুধবার গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। জানা যায়, ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে অনেক শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি। আজকে চারটি বিষয়ে মোট ৩০৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও ২৫ জন অনুপস্থিত ছিল। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রটিতে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে বাধ্য হয়। এতে তাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটে এবং স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয় তারা। পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস। তিনি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পরীক্ষার কেন্দ্র আহবায়ক দায়িত্বে ছিলেন সৌমিত্র সরকার। এদিকে গলাচিপা শহরে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার কার্যক্রম চরম ভোগান্তির মধ্যে পড়ে। স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন সৌমিত্র সরকার। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের ছেলেমেয়েরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছে—এটা খুবই দুঃখজনক। বিভিন্ন প্রতিষ্ঠানে জেনারেটরের ব্যবস্থা থাকলেও এখানে এমন কোনো বিকল্প ব্যবস্থা রাখা হয়নি।” এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জানান, বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, তবে অল্প সময়ের মধ্যেই তা স্বাভাবিক করা হবে। অভিভাবকরা দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান এবং ভবিষ্যতে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার দাবি জানিয়েছেন।
আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৭ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে