জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আটোয়ারী উপজেলা পরিষদ নির্বাচনে আনিছুর রহমান চেয়ারম্যান নির্বাচিত

 প্রথম ধাপে বুধবার অনুষ্ঠিত পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আনিছুর রহমান ঘোড়া প্রতীকে ৩০ হাজার ৭৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ তৌহিদুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৮৮৭ ভোট।

বুধবার (০৮ মে) রাত ১০টার দিকে উপজেলা কনফারেন্স রুমে প্রজেক্টের মাধ্যমে মোট ৪১টি কেন্দ্র থেকে পাওয়া ভোটের বেসরকারি ফলাফল ঘোষণা হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত আটোয়ারী উপজেলার ছয়টি ইউনিয়নের ৪১ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ১১ হাজার ৭৬২ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ছিল ৫৬ হাজার ২৬০ জন ও মহিলা ভোটার সংখ্যা ৫৫ হাজার ৫০২ জন।

সহকারী রিটার্নিং অফিসার জানান, নির্বাচন সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে নির্বিঘ্নে। মাঠে তৎপর ছিল প্রশাসন ও নির্বাচন কমিশন।

অপরদিকে ভাইস-চেয়ারম্যান পদে মোঃ সেলিম মোর্শেদ টিয়া পাখি প্রতীকে ৩২ হাজার ৮৩২ ভোট, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোছাঃ লুৎফা বেগম কলস প্রতীকে ২৩ হাজার ৬৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন, ভাইস-চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে পাঁচজনসহ মোট নয় প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নয়টি পদে মোট ৫২.০৭ শতাংশ ভোট পড়েছে।

Tag
আরও খবর