ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

নোয়াখালীতে রোহিঙ্গা পকেটমাইর মুঠোফোন চুরির দায়ে আটক


নোয়াখালীর কোম্পানীগঞ্জে পকেট থেকে মুঠোফোন চুরি করার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় লোকজন।


শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাংলাবাজারে এই ঘটনা ঘটে।   


আটক রহিম উল্যাহ (৪০) কক্সবাজার জেলার ২৬ নম্বর মুচনী ক্যাম্পের করিম উল্যার ছেলে। তার এফসিএন নম্বর-২৫২৯৭৩। 


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে রোহিঙ্গা যুবক রহিম উল্যাহকে উপজেলার বাংলাবাজারে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। সকাল সাড়ে ৯টার দিকে মোস্তফা নামে এক বৃদ্ধার পাঞ্জাবীর পকেট থেকে রেডমি মোবাইল নেওয়ার সময় তিনি চিৎকার করে ওঠেন। এ সময় স্থানীয়রা ওই রোহিঙ্গা পকেটমারকে হাতেনাতে আটক করে। জিজ্ঞাসাবাদে পকেটমারের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।  


থানায় যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মোবাইল চোর সন্দেহে স্থানীয়রা তাকে আটক করে। পরে দুপুর ১টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর