বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

নোয়াখালীতে ওলামাদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



নোয়াখালীর মাইজদীতে ওলামাদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।


সোমবার ( ৩০ সেপ্টেম্বর )  বিকেল ৩টায় রশিদ কলোনীতে নোয়াখালী জেলা বিএনপির অস্থায়ী কার্যালায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 


কেন্দ্রীয় ওলামাদলের সদস্য মাওলানা আবু ছাফার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, কেন্দ্রীয় ওলামাদলের অন্যতম সদস্য, সাবেক নোয়াখালী জেলা ছাত্রদল নেতা হাফেজ মাওলানা ফারুক আল ফাহাদ।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান। 


বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপি'র সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এ্যাডঃ আবদুর রহমান, জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপি'র সদস্য এ্যাডঃ শাহাদাত হোসেন,  সদর উপজেলা বিএনপি'র সভাপতি সলিম উল্লাহ বাহার হিরন, সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা কৃষকদলের সদস্য সচিব জিএস হারুন। 


আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান তার বক্তব্যে বলেন " ওলামায়ে কেরাম ও এখন স্বাধীন। আপনারা এখন নির্ভয়ে কথা বলবেন। আওয়ামী শাসনামলে নির্যাতিত আলেমদের তালিকা করে তাদের বিশেষ সহযোগিতার আওতায় আনা হবে। আপনারা ওলামায়ে কেরাম আমাদের ভুলভ্রান্তি হলে আপনারা ধরিয়ে দিবেন। আমাদের সবাই কে আমলের দিক থেকে এগিয়ে যেতে হবে।


 অনুষ্ঠানে দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।


এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

আরও খবর