বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

ট্যাপের পানি সুপেয় পানি বলে বাজারজাত করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ট্যাপের পানি সুপেয় পানি বলে বাজারজাত করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা



ট্যাপের পানি সুপেয় পানি বলে বাজারজাত করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


 রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি 


নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনী বাজারে ট্যাপের পানি বোতল জাত করে সুপেয় পানি বলে বাজারজাত করায় ৩টি প্রতিষ্ঠানকে ১লক্ষ ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।   

প্রতিষ্ঠান গুলো হলো,এশিয়া ড্রিংকিং ওয়াটার, পিপাসা ড্রিংকিং ওয়াটার ও এবি পিউর ড্রিংকিং ওয়াটার। এর মধ্যে এশিয়া ড্রিংকিং ওয়াটার ও পিপাসা ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা এবং এবি পিউর ড্রিংকিং ওয়াটারকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়।   


সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। 


এর আগে, একই দিন দুপুরের দিকে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ইয়াসির আরাফাতের উপস্থিতিতে র‍্যাব এ অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ পানি উৎপাদনকারী ৩টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরিমানাকৃত প্রতিষ্ঠানের মালিকেরা অধিক লাভের আশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সম্পূর্ণ বেআইনীভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ট্যাপের পানি বোতল জাত করে সুপেয় পানি বলে বাজারজাত করে আসছে। অভিযানে কারখানার কাগজপত্র হালনাগাদ না থাকা এবং কারখানার লাইসেন্স না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। র‍্যাব-১১ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সহায়তায় যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন।

আরও খবর