বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

নোয়াখালীর বেগমগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত




নোয়াখালীর বেগমগঞ্জ শাখা কর্তৃক খেলাফত মজলিসের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে নোয়াখালীর চৌমুহনী পাবলিক হল চত্বরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ আগস্ট ) বিকাল ৪ ঘটিকার সময় নোয়াখালীর চৌমুহনী শহরের প্রধান সড়কে খেলাফত মজলিস বেগমগঞ্জ শাখা কর্তৃক বিক্ষোভ মিছিল ও পরে চৌমুহনী পাবলিক হল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল  হাদীস আল্লামা আহমদ আলী কাসেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন।
খেলাফত মজলিসের বেগমগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি ডাঃ মাওলানা মোঃ শহীদুল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের নোয়াখালীর জোনের পরিচালক হাফেজ মাওলানা আবু সালমান, খেলাফত মজলিসের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম মাসুম, ইসলামী যুব মজলিস নোয়াখালী জেলা শাখার আহবায়ক হাফেজ মাওলানা জিয়াউর রহমান, খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার বাইতুলমাল সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান ফুয়াদ, খেলাফত মজলিস চৌমুহনী শহর শাখার সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মোঃ ফাইয়াজ, খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার সভাপতি হাফিজ নাহিদ আল হাসান, খেলাফত মজলিস নোয়াখালী শহর শাখার সভাপতি মাওলানা পেয়ার আহমদ হুজাইফা,খেলাফত মজলিস বেগমগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুদ্দিন বুলবুল প্রমুখ। 

বিক্ষোভ সমাবেশে ৮ দফা দাবি আদায় এর লক্ষ্যে বক্তরা বলেন, ধর্মীয় শিক্ষা সংশোধনীতি বন্ধ ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করা, দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচনের সবার জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা, গ্রেফতারকৃত আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা, রাজনৈতিক সভা সমাবেশের অবাধ সুযোগ নিশ্চিতকরণ, পণ্য মূল্য কমিয়ে জনদুর্ভোগ লাঘব ও দুর্নীতি নির্মূল করা ও বেকার সমস্যার সমাধান ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দান। 
এসময় খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন। 
আরও খবর