বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

নোয়াখালীতে দেয়াল জুড়ে প্রেমিকার নাম লিখে,ওই কক্ষে ফাঁস নিল কিশোর



নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে পুলিশ এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে।  


নিহত কিশোরের নাম মোহাইমিনুল ইসলাম (১৭)। সে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবুল বয়ান চেয়ারম্যান বাড়ির আবুধাবি প্রবাসী জহিরুল ইসলামের ছেলে।  


শনিবার (২৬ আগস্ট) বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, একই দিন দুপুরের দিকে পুলিশ উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধ আবুল বয়ান চেয়ারম্যান বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।  


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের পিতা- মাতা প্রবাসে থাকেন। ওই কিশোর তার দাদা-দাদীর সাথে থাকতো। চলতি বছর মাধ্যমিক পাস করেছে।উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য আবেদন করেছিল। সে তৃষা নামের এক মেয়ের সাথে প্রণয় ঘটিত বিষয় নিয়ে মনোমালিন্যকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে শনিবার সকালের দিকে পরিবারের সদস্যরা তার শয়ন কক্ষে ঝুলন্ত মরদেহ দেখতে পায়।  


সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মো.সুলতান আহছান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময়ে ওই কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।  


ওসি তদন্ত আরও বলেন, নিহত কিশোরের শয়ন কক্ষের দেয়াল ও মেঝেতে তৃষা নামে এক মেয়ের নাম লেখা আছে অনেকবার।  ধারণা করা হচ্ছে, প্রণয় ঘটিত বিষয় নিয়ে মনোমালিন্যের জের ধরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।    



আরও খবর