বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

আজ বাংলাদেশে নতুন করে খন্দকার মোস্তাকদের জন্ম হয়েছে- কাদের মির্জা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আজ বাংলাদেশে নতুন করে খন্দকার মোস্তাকদের জন্ম হয়েছে। আমির হোসেন আমু, তোফায়েল আহম্মেদ ও মন্ত্রী ড.আবদুর রাজ্জাক। শেখ হাসিনাকে বাদ দিয়ে এ তিনজনের নামে ভোট করার প্রস্তাব কেন আসে। অন্য জনের নাম কেন আসে না। এদের থেকে নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আপনাকে সাবধান থাকতে হবে। না হলে নেত্রী আপনাকেও আপনার পিতার মত জীবন দিতে হবে।

তিনি সোমবার বিকেল সাড়ে ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে রক্তাক্ত ২১শে আগষ্ট এ বর্বরোচিত গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে আয়োজিত শোকসভা ও দোয়ার মাহফিলে ১৫ মিনিট ৭ সেকেন্ডের বক্তব্যে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের নেতা ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউনুছ, বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা যুবলীগের সেক্রেটারী জহিরুল হক তানভীর প্রমুখ।

কাদের মির্জা বলেন, ৩টা দিন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। ১টি হচ্ছে ১৯৭৫ সালে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারের হত্যা করা হয়েছে। আরেকটি হচ্ছে ২০০৪ সালে ২১ আগষ্ট। সেদিন আমাদের মহিলা নেত্রী আইভি রহমানসহ ৩৬জন কে আমরা হারিয়েছি। অন্যটি হলো ২০০৫ সালে ১৭ই মার্চ। সেদিন সারা বাংলাদেশের ৬৩টি জেলায় গ্রেনেড হামলা করে জঙ্গিরা জানান দিয়েছে তাদের উভ্যুদয় হয়েছে। আমি শুধু বলব, ২১ শে আগষ্ট যেদিন গ্রেনেড হামলা করেছিলো সে গ্রেনেডগুলো আর্মির কাছে থাকে। আমার প্রশ্ন আর্মির গ্রেনেড কিভাবে তাদের কাছে আসে। দেশের মানুষ জানতে চায়। সেদিন রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় আওয়ামীলীগকে নেতৃত্ব শূণ্য করার জন্য এ গ্রেনেড হামলা করা হয়েছিলো। আমি এই সমাবেশ থেকে বলব, গ্রেনেড হামলাকারী তারেক জিয়ার যাবজ্জীবন কারাদন্ড হয়েছিলো। আমার দাবী তারেক জিয়াকে ফাঁসি দেওয়া হোক। বিএনপিকে নিয়ে চিন্তা করার দরকার নাই। দ্রব্যমূল্যের দাম কমান।

কাদের মির্জা আরও বলেন, দেলোয়ার হোসেন সাঈদী হার্ট এ্যাটাক করে মারা গেছে। আজকে আমার দুঃখ লাগে, কষ্ট লাগে, ব্যারিষ্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীম উদ্দিন মওদুদ কোম্পানীগঞ্জের মাটিতে দাঁড়িয়ে বলেন, সাঈদীকে নাকি সরকার ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। খালেদা জিয়াকেও নাকি ইনজেকশন দিয়ে মেরে ফেলার পরিকল্পনা চলছে। হাসনা মওদুদের এ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল নয় কি? আজ এ সমাবেশ থেকে বলব, হাসনা জসীম উদ্দিন মওদুদকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হোক।

আরও খবর