বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

মওদুদের স্ত্রী হাসনা মওদুদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত: কাদের মির্জা


কোম্পানীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেেছেন,  বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদের স্ত্রী হাসনা মওদুদ বলেছেন, সাঈদীকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে। এ বক্তব্যের জন্য হাসনা মওদুদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত।


এ সময় তিনি ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসির দাবি জানান ।


সোমবার (২১ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


কাদের মির্জা বলেন, ২১ আগস্টের মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু আমি এ সমাবেশ থেকে বলবো তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক। তা না হলে নিহত ২৪ জনের পরিবারসহ জাতি এ বিচার পাবে না।


মেয়র মির্জা বলেন, ২১ আগস্ট খুনিরা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃত্বকে বিলীন করে দিতে চেয়েছিল। নেতারা মানববর্ম দিয়ে নেত্রীকে বাঁচিয়েছে। আমাদের নেতা ওবায়দুল কাদেরও সেদিন রক্তাক্ত হয়েছিল। আর বিএনপি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এটাকে দিয়ে জজমিয়া নাটক সাজিয়েছে।


জামায়াতের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি আলেম-ওলামা ছিলেন। কিন্তু দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী হলেও আমাদের দলের কেউ কেউ তার জন্য দরদ দেখাচ্ছেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।  


তিনি আরও বলেন, উন্নয়ন যা হয়েছে আমরা সন্তুষ্ট। তবে কিছু ক্ষেত্রে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আজকে দ্রব্যমূল্য বাড়ছে আর কমছে, বিদ্যুৎ আসছে আর যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী আপনি কোথায়? বিএনপি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ঢাকায় ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে এসব দেখতে হবে। ভারত-আমেরিকা কি বললো তা শোনার দরকার নেই। আমাদের দেশে কে নেতৃত্ব দেবে আর কে সরকার গঠন করবে তা দেশের জনগণই নির্ধারণ করবে। জনগণের সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে।

আরও খবর