ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

বেগমগঞ্জের মাদরাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু



নোয়াখালীর বেগমগঞ্জে মাদরাসার ছাদে খেলা করার সময় পড়ে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 


বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালের দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  এর আগে, গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার  কাদিরপুর ইউনিয়নের ঘাটলা জামিয়া আবু বকর সিদ্দিক মাদরাসায় এ ঘটনা ঘটে।  পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


নিহত আরিফুল ইসলাম(১৩) জেলার সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাসানপুর গ্রামের গনুর বাপের বাড়ির সিদ্দিক উল্লার ছেলে এবং একই মাদরাসার তৃতীয় জামাতের শিক্ষার্থী ছিলেন।  


স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে মাদরাসা ভবনের ছাদে খেলা করছিল আরিফুল ইসলাম। এ সময় পা-পিছলে ভবন থেকে নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুত্বর আঘাত লাগে। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  


নিয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.গোলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মারা যাওয়া শিক্ষার্থী ওই মাদরাসার আবাসিক ছাত্র ছিল। পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।  


এ বিষয়ে জানতে একাধিকবার বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনির মুঠোফোনে কল করা হলেও তিনি ফোনে রিসিভ করেননি।

আরও খবর