ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

জাতীয় শোক দিবসে ১০হাজার মানুষের মাঝে খাবার বিতরণ

জাতীয় শোক দিবসে ১০হাজার মানুষের মাঝে খাবার বিতরণ


 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালী-১ নির্বাচনী আসনের সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার ১০হাজার গরীব, অসহায়, দুস্থ, ছিন্নমূল মানুষ, পথশিশু ও বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে।  


মঙ্গল ও বুধবার দুপুরে চাটখিল পৌরসভার ভীমপুর মারকাজ সমজিদ সংলগ্ন রহমত উল্যা আজিজা ফাউন্ডেশন অফিস মাঠ থেকে শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম এ খাবার বিতরণ কার্যক্রম শুরু করেন। এরআগে ওই মাঠে চাটখিল উপজেলা আওয়ামী লীগ ও অংগ-সহযোগি সংগঠনের আয়োজনে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। 


আলোচনা সভা শেষে ১৯৭৫সালের ১৫আগস্ট জাতির পিতা সহ শাহাদাতবরণকারী সকলের আত্মার শান্তি কামনায় সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।


পরে বিকেলে, সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী বাইপাসের বাস স্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় বক্তব্য শেষে গরীব, অসহায়, দুস্থ, ছিন্নমূল মানুষ, পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যা পটোয়ারী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান খান বাবুল প্রমূখ।


অপরদিকে সোনাইমুড়ীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবু ছায়েম, জেলা পরিষদের সাবেক সদস্য মোশাররফ হোসেন দুলাল উপস্থিত ছিলেন।

আরও খবর