ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

নোয়াখালীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কাঙ্গালি ভোজ



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী নোয়াখালী জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সকল সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠান ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।


জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুজিব চত্তরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম বার সহ সরকারি কর্মকর্তা-কর্মচারীগন।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সিনিয়র সহসভাপতি ও নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের। এসময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শোক দিবসে নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের ব্যক্তিগত তহবিল থেকে সদর-সুবর্ণচর উপজেলার প্রত্যেক ইউনিয়নে একটি করে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে একটিসহ মোট ২৩টি গরু জবাই করে কাঙ্গালি ভোজের ব্যবস্থা করা হয়। এদেকে নোয়াখালী পৌর এলাকার মানুষের জন্য কাঙ্গালি ভোজের আয়োজন করেন জেলা পরিষদ  চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।

এছাড়াও জেলার প্রত্যেক উপজেলায় দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করে। জেলা জুড়ে প্রচার করা হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ।

আরও খবর