ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

ট্রলারে মালিক বঙ্গোপসাগরে পেলেন ৯৬ মন ইলিশ মাছ৷


কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৯৬ মণ ইলিশ। পায়রা সমুদ্রবন্দরের শেষ বয়ার সীমানায় জাল ফেলে রোববার বিকেলে তিনি এই মাছ পান।

ওই জেলের নাম মো. মিজান। তার বাড়ি নোয়াখালী জেলায়। তিনি নোয়াখালী এলাকার এফবি ভাই ভাই ট্রলারের মালিক। সোমবার (১৪ আগস্ট) দুপুরে মাছ নিয়ে তিনি পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে ফিরে আসেন। বিকেলে ওই মৎস্য বন্দরের ফয়সাল ফিস নামের একটি আড়তে ৩৯ লাখ ৭০ হাজার টাকায় এই ইলিশ বিক্রি করেন। মিজান বলেন, ‘মাছ পাইমু আই চিন্তাও হরি নাই। ধার-দেনায় আই জর্জরিত হইয়া গেছি। মাছ বিক্রি করি যে-ই টেহা হাইছি, হেগুন দি আই দেনা শোধ করি দিমু।’ 


সাগর থেকে ফিরে আসা এফবি মরিয়ম ট্রলারের মাঝি আব্দুল মান্নান বলেন, ‘৬৫ দিনের নিষেধাজ্ঞা ওডার পর পরই আবহাওয়া খারাপ হইয়া যায়। এইতে অনেক জাইল্যাই সাগরে মাছ ধরতে যাইতে পারে নাই। যারা ছিল হেরাও সাগরের গোনে ফির‍্যা আইছে। আবহাওয়া ভালো হওয়ায় জাইল্যারা সাগরে যাওয়া শুরু করেন এবং জাইল্যাগো জালে ইলিশ ধরা পড়ছে। কেউ ১০ মণ, কেউ ১২ মণ কইর‍্যা ইলিশ পাইছে। এই তো মিজানের জালে ৯৬ মণ ইলিশ ধরা পড়লো। সামনে মাছ আরও বেশি পড়বে বইল্যা মোনে হইতেছে।’


মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাবেক সভাপতি ও ফয়সাল ফিসের মালিক মো. ফজলুর রহমান গাজী জানান, গত পাঁচ দিন আগে নিজের ট্রলার নিয়ে নোয়াখালীর সামরাজ থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান জেলে মিজান। পায়রা বন্দরের শেষ বয়ার সীমানায় জাল ফেলেন তিনি। রোববার জাল তোলার পর ৯৬ মণ ইলিশ পান। চলতি মৌসুমে এটাই সবচেয়ে বড় সাফল্য। এ পর্যন্ত যারা সাগরে মাছ ধরতে গেছেন তাঁদের মধ্যে মিজানই সবচেয়ে বেশি মাছ পেয়েছেন। 


পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, জেলেদের জালে এখন প্রতিদিনই প্রচুর ইলিশ ধরা পড়ছে। রোববার ও সোমবার যেসব জেলেরা সাগর থেকে মৎস্য বন্দরে এসেছে তারা সবাই প্রচুর ইলিশ নিয়ে ফিরেছেন। সামনের দিনগুলোতে আরও ইলিশ ধরা পরবে বলে আশা রাখি। এটা ৬৫ দিনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সুফল।’

আরও খবর