ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

নোয়াখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন


নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে কিশোরী প্রেমিকা।   


সোমবার (৩১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মালেক মিস্ত্রি বাড়িতে এই ঘটনা ঘটে।  


স্থানীয়রা জানায়, সাত মাস আগে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আকাশের (১৯) সাথে একই ইউনিয়নর ৭নম্বর ওয়ার্ডের কিশোরীর (১৮) মুঠোফোনে আলাপের জের ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে প্রেমিক আকাশ তাকে বিয়ে করবে বলে আশ্বাস দেয় এবং স্বর্ণ নিয়ে বাবার বাড়ি থেকে চলে আসতে বলে। সোমবার সকালে প্রেমিক আকাশের সাথে যোগাযোগ করে ওই কিশোরী বাড়ি থেকে বের হয়ে আসে। কিন্ত প্রেমিক মুঠোফোন বন্ধ করে গা ঢাকা দেয়। প্রেমিকের মুঠোফোন বন্ধ পেয়ে ওই কিশোরী দুপুরের দিকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।


চরহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.জেড.এম. মহিউদ্দিন সোহাগ বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে ভুক্তভোগী কোনো পরিবার আমার কাছে অভিযোগ করেনি।  কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, বিষয়টি জানা নেই। এই বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।  

আরও খবর