জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নির্বাচনী কার্যক্রমে শিশু ব্যবহার বন্ধের দাবিতে নীলফামারীতে এসিএমও'র স্বার‌‌‌কলিপি প্রদান

বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার বন্ধের দাবিতে নীলফামারী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে শিশু অধিকার সুরক্ষা সংগঠন অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন (এসিএমও)। রবিবার (২৫শে জানুয়ারী) শিশু অধিকার সুরক্ষা সংগঠন অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশনের জেলা পরিচালক মাহমুদ হাচানের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান কাছে স্মারকলিপি প্রদান করে দাবিসমূহ উত্থাপন করেন। এসময় সংগঠনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন- জেলা শাখার সহকারী পরিচালক সাঈদ বিন ইসলাম, শিক্ষা ও সচেতনতা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম, দপ্তর সম্পাদক সিয়াম ইসলাম, সদস্য মুজাহিদ ইসলাম আদিব প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতীয় শিশু নীতি-২০১১ এবং শিশু আইন-২০১৩ অনুযায়ী শিশুদের এধরনের কাজে সম্পৃক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্বাচনী কাজে শিশুদের ব্যবহার তাদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এসব কর্মকান্ড বন্ধে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি প্রশাসনের কঠোর নির্দেশনা সহ চার দফা দাবি প্রদান করা হয়‌। অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশনের জেলা পরিচালক মাহমুদ হাচান বলেন, নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার শুধু আইনবিরোধী নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমরা চাই, শিশুদের শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকার নিশ্চিত হোক। স্মারকলিপি গ্ৰহণকালে নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে।
Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

১৯৯ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে