জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নীলফামারী-১ আসনে প্রকৌশলী তুহিনকে মনোনয়নের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির 'ধানের শীষ' প্রতীকে প্রকৌশলী মো. শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। শনিবার (২৭শে ডিসেম্বর) দুপুরে ডোমার ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপি পরিবারের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিউল বারী বুলবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোজাফফর আলী প্রমুখ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বিএনপির সাবেক উপজেলা সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রেয়াজুল ইসলাম কালু বলেন, স্বচ্ছ ও উন্নয়নমুখী চিন্তাধারার প্রার্থী হিসেবে প্রকৌশলী মো. শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারী-১ আসনের জন্য যোগ্য প্রার্থী। তার প্রতি ডোমার-ডিমলার প্রত্যেক প্রান্তের সাধারণ জনগণের আস্থা ও ভালোবাসা রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের দলীয় মনোনয়ন দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানাই। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন বলেন, প্রকৌশলী মো. শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সুশিক্ষিত, নির্ভীক ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে নীলফামারী-১ আসনের জনগণের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন তিনি। তার নেতৃত্বের মাধ্যমেই ডোমার ও ডিমলা উপজেলায় ধানের শীষ ও বিএনপির একটি শক্তপোক্ত অবস্থান তৈরি হয়েছে। সংবাদ সম্মেলন শেষে উপস্থিত নেতা-কর্মীরা ডাকবাংলো চত্বর থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে প্রকৌশলী তুহিন ও ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে নীলফামারী-১ আসনে পুনর্বিবেচনা করে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানান বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাধারণ নেতা-কর্মীরা।
Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

১৯৯ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে