জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ডোমারে ব্লু স্টার পাবলিক স্কুলে স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্প

নীলফামারীর ডোমারে ব্লু স্টার পাবলিক স্কুল এন্ড কলেজে 'সুস্থ শিক্ষার্থী, শক্তিশালী জাতি' প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ই ডিসেম্বর) দিনভর ব্লু স্টার পাবলিক স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত ক্যাম্পে শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেখানে দায়িত্ব পালন করেন- বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এম এ সুজন ও ডা. রাশেদুজ্জামান। চিকিৎসকরা শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বাত-ব্যথা ও হৃদরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। স্কুলে এসে বিনা খরচে ডাক্তার দেখাতে পেরে ও নিজের স্বাস্থ্য সম্পর্কিত নতুন তথ্য জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তাদের অভিভাবকরা বলেন, “বর্তমান সময়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা খুব জরুরি। এমন উদ্যোগ নেওয়ায় আমরা বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।” শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে ডা. এম এ সুজন ও ডা. রাশেদুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতন করে তুললে ভবিষ্যতে বড় রোগের ঝুঁকি অনেক কমে যায়। আজকাল শিশু-কিশোরদের মধ্যেও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের প্রবণতা দেখা যাচ্ছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা জরুরি। এজন্য এমন ক্যাম্প অত্যন্ত কার্যকরী।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লু স্টার পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক মো. আবু হাতেম ও মো. আব্দুল মান্নান। পরিচালক মো. আবু হাতেম বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিষ্ঠান সবসময় সচেষ্ট থাকবে।" সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজিত এই স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্প শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগ শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সচেতন জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

১৯৯ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে