ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী জোবায়দুর রহমান হীরার সাথে সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে কিশোরগঞ্জ উপজেলার নিতাই কাছারীপাড়া গ্রামের তার পৈত্রিক বাড়ির উঠানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন মতবিনিময় সভার আয়োজক নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী,রাজ সাপ্লাই এন্ড ট্রেডিং লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ জোবায়দুর রহমান হীরা। মতবিনিময়কালে জোবায়দুর রহমান হীরা বলেন, দীর্ঘদিন পর এবারের নির্বাচন সারাদেশে অংশগ্রহণ মূলক ও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে।
তারই লক্ষে এই আসনে একটি অবাধ নিরপেক্ষ, অংশগ্রহণমুলক ও প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করবেন। তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হতে পারলে সৈয়দপুর-কিশোরগঞ্জ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি।
২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ দিন ১৬ মিনিট আগে
৪৭ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে
৪৭ দিন ২৩ ঘন্টা ২১ মিনিট আগে
৪৮ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে
১৭৭ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৯১ দিন ৬ ঘন্টা ২০ মিনিট আগে
১৯৯ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে