জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ডোমারে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

নীলফামারীর ডোমারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা সহ ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা আদায়ের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (১৪ই অক্টোবর) সকাল ১০টা থেকে ডোমার কেন্দ্রীয় শহীদ মিনারে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি জাতীয়করণ প্রত্যাশী জোটের আয়োজনে লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- জাতীয়করণ প্রত্যাশী জোটের উপজেলা আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা মো. শামসুদ্দিন হোসাইনী সুফী, সদস্য সচিব অধ্যক্ষ ফারুক হোসেন রাজু, উপদেষ্টা অধ্যক্ষ এম. লতিফুল মুন্তাকীম, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, এজাবুল হোসেন শাহ, প্রভাষক মো. কাওছার আলম বকুল, একরামুল হক, এএসএম আব্দুল কাদের, যুগ্ম-সদস্য সচিব রমনী কান্ত রায়, অর্থ সচিব রুহুল আমিন, প্রচার সম্পাদক রইসুল আলম প্রমুখ সহ উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ। পরে, ডোমার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়। বক্তারা ভাতা উন্নীত সহ জাতীয়করণের দাবি জানান।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

১৯৯ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে