জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কিশোরগঞ্জে সততা ষ্টোর উদ্বোধন ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চেক বিতরণ


নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সততা চর্চায় ও সততায় গড়ে তুলতে সততা ষ্টোর উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে চেক ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পানিয়ালপুকুর স্কুল এন্ড কলেজে সততা ষ্টোরটি উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা ষ্টোরটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান শেখ, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আ. ফ. ম শাওনুল হক শাওন। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি সহকারি অধ্যাপক হেলাল মাহমুদ ও সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মোনহাজিল ইসলাম ও জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল মালেক। শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা-সততা সৃষ্টিতে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে সততা ষ্টোরটি স্থাপন করা হয়।
এর আগে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে পিবিজিএস স্কীমের চেক বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটির ২০ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকার প্রত্যেককের মাঝে চেক বিতরণ করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির গ্রীষ্মকালীন প্রতিযোগিতা, নজরুল প্রতিযোগিতা, রচনা, গান, আবৃত্তি, ফুটবল, বউচি খেলাসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কারও বিতরণ করা হয়।



আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

১৯৯ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে