জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দক্ষিণ দুরাকুটি'র গ্রামীণ রাস্তার বেহাল দশা


হালকা বৃষ্টি হলেই পানি জমে নষ্ট হচ্ছে দক্ষিণ দুরাকুটি এলাকার গ্রামীণ জনপদের কাঁচা রাস্তাগুলো। বেশির ভাগ কাঁচা রাস্তা গুলো যেন নর্দমার কারখানা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার সাধারণ মানুষ ও পথচারীদের।


ভারী বর্ষণ হলেই নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের বেশির ভাগ কাঁচা রাস্তা যেন হাঁটু কাঁদায় ভরপুর। বিশেষ করে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি এলাকার কাঁচা রাস্তা গুলোর বেহাল অবস্থা। 



সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টির কারণে বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি এলাকার আনিছারের দোকান হতে আফজালের বাড়ি পযন্ত প্রায় ৫০০ মিটার কাঁচা রাস্তা হাটু কাঁদায় পরিনত হয়েছে। যা একদমই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল এবং কৃষকের পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় সরকারি উদ্যোগ না থাকায় নিরুপায় হয়ে অনেক স্থানে এ ভোগান্তি থেকে বেরিয়ে আসতে স্থানীয়রাই স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করছেন।


বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি এলাকার বাসিন্দা ভ্যানচালক হাসেন আলী বলেন, আনিছারের দোকান হতে মোফাজ্জল হোসেনের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।কাঁচা রাস্তায় বড় বড় খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই চলাচল করা যায় না। এতে এলাকার মানুষ পড়েছে সীমাহীন দুর্ভোগে।এলাকার কাঁদায় ভরপুর কাঁচা রাস্তা টি দ্রুত সংস্কারের জোর দাবি জানান এলাকাবাসী।




আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

১৯৯ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে