আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পলাশে যৌতুকের জন্য প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পলাশে যৌতুকের জন্য প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
‎
‎পলাশ উপজেলা প্রতিনিধি, নরসিংদী
‎
‎
‎                   নরসিংদীর পলাশে যৌতুকের দাবিতে প্রবাস ফেরত স্ত্রী সুমি আক্তারকে (২৩) গলাটিপে শ্বাসরুদ্ধ করে হত্যার দায়ে স্বামী নূর আলম রূপা (৩০)কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
‎
‎           ৩০ জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আলী আহসান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি নূর আলম রুপা আদালতে উপস্থিত ছিলেন।
‎
‎             আদালত ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার উত্তর মিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে নূর আলম রূপার সঙ্গে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজংগা এলাকার ফজলু মিয়ার মেয়ে সুমি আক্তারের বিয়ে হয়। এরপর থেকে তারা উত্তর মিয়াপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
‎
‎                   অভিযোগ অনুযায়ী, বিয়ের কিছুদিন পর থেকেই রূপা যৌতুকের দাবিতে সুমির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করেন। তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হলেও নির্যাতন বন্ধ হয়নি। মেয়ের সংসার টিকিয়ে রাখতে সুমির বাবা, যিনি পেশায় রিকশাচালক, কয়েক দফায় রূপাকে দুই লাখ টাকা দেন। পরে আরও ৫০ হাজার টাকা দাবি করা হলে তা দিতে না পারায় সুমির ওপর আবারও নির্যাতন চালানো হয়।
‎
‎                  পরিস্থিতির একপর্যায়ে সুমি জীবিকার জন্য বিদেশে যান। সেখান থেকে স্বামী ও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে নিয়মিত অর্থ পাঠালেও, অভিযোগ অনুযায়ী, রূপা সেই অর্থ সঞ্চয় না করে বিভিন্নভাবে খরচ করেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে দেশে ফেরার পর রূপা একটি মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি করেন। এ সময় সুমি তার পাঠানো টাকার হিসাব চাইলে তাদের মধ্যে বিরোধ শুরু হয় এবং নির্যাতন আরও বেড়ে যায়।
‎
‎            মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৮ নভেম্বর রাত ১০টা থেকে পরদিন সকাল ১১টার মধ্যে কোনো এক সময় পরিকল্পিতভাবে সুমিকে গলাটিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। পরদিন সকালে চার বছরের ছেলে ইলমীকে কৌশলে এক আত্মীয়ের বাসায় রেখে পালিয়ে যান রূপা। পরে পরিবারের সদস্যরা ভাড়া বাসায় গিয়ে মেঝেতে সুমির মরদেহ দেখতে পান।
‎
‎                             এ ঘটনায় নিহতের বাবা ফজলু মিয়া বাদী হয়ে পলাশ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। অভিযোগপত্রের ভিত্তিতে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
‎
‎

Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪১ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে