আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পলাশে প্রাথমিক বৃত্তি ফলাফলে শীর্ষস্থানে জনতা আদর্শ বিদ্যাপীঠ

পলাশে  প্রাথমিক বৃত্তি ফলাফলে শীর্ষস্থানে জনতা আদর্শ বিদ্যাপীঠ

‎

‎মিনার হোসেন খান, পলাশ - নরসিংদী

‎

‎

‎                     নরসিংদী জেলার পলাশ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জনতা আদর্শ বিদ্যাপীঠ। সে-ই ধারাবাহিকতায় পলাশে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান দখলে অবস্থান করছে জনতা আদর্শ বিদ্যাপীঠ।

‎

‎         বিগত সরকারের আমলে দীর্ঘদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ থাকার কারণে ছাত্র ছাত্রীদের মধ্যে একটা অস্বস্তি বিরাজ করে আসছিল। ২০২৫ সালে পুনরায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু করায় ছাত্র ছাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র ছাত্রীরা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে।

‎

‎               জনতা আদর্শ বিদ্যাপীঠ ( উচ্চ বিদ্যালয়)  প্রধান শিক্ষক মাসুদ খান জানান, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আমাদের বিদ্যালয় থেকে মোট ২১ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে। তাদের মধ্যে ১১ জন ট্যালেন্টপুলে বৃত্তি এবং ৬ জন সাধারণ বৃত্তি সহ মোট ১৭ জন ছাত্র ছাত্রী বৃত্তি লাভ করে। এ ফলাফলে বিদ্যালয়ের ছাত্র শিক্ষক সবাই আনন্দিত।

‎

‎                         জনতা আদর্শ বিদ্যাপীঠে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিজয়ীদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হয়েছে সাইফ উদ্দিন, রাইয়ান আফ্রাদ,আয়াত ইসলাম, মোহাম্মদ সাদ ইসলাম, এস কে ফাহিমা রাইসা,তানজিদা আলামিন নুহা,ফাতেহা, তাসফিয়া জান্নাত নুহা,জান্নাতুল ফেরদৌস তানহা,খাদিজা জাহান খুশবো, মাসনুন আল আনুভা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত হয়েছে তাহফিম হাসান,মোহাম্মদ জাইন ভুঁইয়া, আব্দুল আলিম,অধিশ্রী দাস পৃথা,সামিয়া ইসলাম, ও মোছাঃ মিথিলা।

‎

‎                        প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ খান ছাত্র শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

‎


‎

Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪১ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে