|
Date: 2026-07-13 08:47:38 |
পলাশে প্রাথমিক বৃত্তি ফলাফলে শীর্ষস্থানে জনতা আদর্শ বিদ্যাপীঠ
মিনার হোসেন খান, পলাশ - নরসিংদী
নরসিংদী জেলার পলাশ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জনতা আদর্শ বিদ্যাপীঠ। সে-ই ধারাবাহিকতায় পলাশে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান দখলে অবস্থান করছে জনতা আদর্শ বিদ্যাপীঠ।
বিগত সরকারের আমলে দীর্ঘদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ থাকার কারণে ছাত্র ছাত্রীদের মধ্যে একটা অস্বস্তি বিরাজ করে আসছিল। ২০২৫ সালে পুনরায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু করায় ছাত্র ছাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র ছাত্রীরা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
জনতা আদর্শ বিদ্যাপীঠ ( উচ্চ বিদ্যালয়) প্রধান শিক্ষক মাসুদ খান জানান, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আমাদের বিদ্যালয় থেকে মোট ২১ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে। তাদের মধ্যে ১১ জন ট্যালেন্টপুলে বৃত্তি এবং ৬ জন সাধারণ বৃত্তি সহ মোট ১৭ জন ছাত্র ছাত্রী বৃত্তি লাভ করে। এ ফলাফলে বিদ্যালয়ের ছাত্র শিক্ষক সবাই আনন্দিত।
জনতা আদর্শ বিদ্যাপীঠে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিজয়ীদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হয়েছে সাইফ উদ্দিন, রাইয়ান আফ্রাদ,আয়াত ইসলাম, মোহাম্মদ সাদ ইসলাম, এস কে ফাহিমা রাইসা,তানজিদা আলামিন নুহা,ফাতেহা, তাসফিয়া জান্নাত নুহা,জান্নাতুল ফেরদৌস তানহা,খাদিজা জাহান খুশবো, মাসনুন আল আনুভা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত হয়েছে তাহফিম হাসান,মোহাম্মদ জাইন ভুঁইয়া, আব্দুল আলিম,অধিশ্রী দাস পৃথা,সামিয়া ইসলাম, ও মোছাঃ মিথিলা।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ খান ছাত্র শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
© Deshchitro 2024