জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নড়াইল ২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম এর মনোনয়ন পুনর্বহালের দাবিতে মানববন্ধন

কাফন পরে মানববন্ধনে অংশ নেন বিএনপি নেতা কর্মীরা






রবিবার বিকালে নড়াইল শহরের মালিবাগ এলাকায় ঢাকা–নড়াইল–যশোর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নড়াইল ও লোহাগড়া উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।


মানববন্ধন চলাকালে বক্তারা নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে পুনরায় মনোনয়ন ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।


জেলা বিএনপির সাবেক সহসভাপতি তবিবুর রহমান মন্নু জমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানসহ অনেকে।


এদিকে একই দাবিতে গত তিন দিন ধরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করা হচ্ছে।


উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে প্রার্থী করে মনোনয়ন দেয় দলটি। পরে গত ২৪ ডিসেম্বর বুধবার এক সংবাদ সম্মেলনে জোটগত সমঝোতার অংশ হিসেবে নড়াইল-২ আসনে এনপিপির একাংশের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফরিদুজ্জামান ফরহাদ দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন।

আরও খবর



লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে