জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লোহাগড়া যথাযথ মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত

সোমবার (৮ ডিসেম্বর) লোহাগড়া যথাযথ মর্যাদায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল পতাকা উত্তোলন, শহীদ হাবিবুর রহমান এর কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দিনের শুরুতে সকাল ১০টায় লোহাগড়া মুক্তিযোদ্ধা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করেন
সহকারী কমিশনার (ভূমি) মোসা: সাদিয়া সুলতানা। এ সময় লোহাগড়ার বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। এরপর বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকাল সাড়ে ১০ টায় লোহাগড়া
থানা চত্বরে অবস্থিত শহীদ হাবিবুর রহমান এর কবর জিয়ারত করে।

বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা: সাদিয়া সুলতানা,

লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম শেখের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, বীর মুক্তিযোদ্ধা শেখ মুকাররমহোসেন, বীর মুক্তিযোদ্ধা ইয়ার আলী, পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ, সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুনসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও খবর



লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে