জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নড়াইলে ছাত্রদলের সাতটি ইউনিট কমিটি বিলুপ্ত




নড়াইল, ৭ নভেম্বর২০২৫:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নড়াইল জেলা শাখার অধিভুক্ত সাতটি ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।  নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান (সনি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিলুপ্ত ঘোষিত কমিটিগুলো হলো— নড়াইল সদর উপজেলা শাখা, লোহাগড়া উপজেলা শাখা, কালিয়া উপজেলা শাখা, নড়াইল থানা শাখা, নড়াইল পৌর শাখা, লোহাগড়া পৌর শাখা ও কালিয়া পৌর শাখা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত কমিটিগুলোর মেয়াদোত্তীর্ণ হওয়ায় সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের স্বার্থে কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নীতিমালা অনুযায়ী শীঘ্রই সংশ্লিষ্ট সাতটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।


জেলা ছাত্রদল নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে নড়াইল জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও গতিশীল ভূমিকা পালন করবে।


আরও খবর



লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে